কি মোর পাপ পারে ধুইতে / KI MOR PAP PARE DHUITE


কি মোর পাপ পারে ধুইতে ? কেবল মাত্র যীশুর রক্ত 
কি পারে নির্ম্মল করতে ? কেবল মাত্র যীশুর রক্ত |

অমূল্য ধারা এই , যায় আমি শুচি হই 
আর অন্য ধারা নাই কেবল মাত্র রক্ত |

পাপের প্রায়শ্চিত্ত এই , কেবল মাত্র যীশুর রক্ত 
মোর সৎকর্ম পারে নাই , কেবল মাত্র যীশুর রক্ত |

এতে আমি ক্ষমা পাই , কেবল মাত্র যীশুর রক্ত 
এতে আমি সাধু হই , কেবল মাত্র যীশুর রক্ত |

এতে সুখ শান্তি পাই , কেবল মাত্র যীশুর রক্ত 
এতে আমি নির্ম্মল হই কেবল মাত্র যীশুর রক্ত |

এতে আমি সুস্থ হই , কেবল মাত্র যীশুর রক্ত 
এতে বল ও স্বাস্থ্য পাই , কেব মাত্র যীশুর রক্ত |


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!